চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে।
সিনহুয়া জানায়, হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের কাছে আসে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে। এই আগুনে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি। এ ছাড়া আহত হয়েছে আরও একজন। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।
শুক্রবারের (১৯ জানুয়ারি) আগুনের ঘটনায় যারা বেঁচে গেছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। এ ছাড়া আগুনের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানানো হয়।
অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়। গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়।
গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে লোকজন বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






